ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম বলেছেন, বিনাভোটের সরকার অন্যায়ভাবে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। জালিম সরকার দেশনেত্রীকে যথাযথ চিকিৎসা না দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। দেশবাসী তা বরদাশত করবেনা।
তিনি বলেন, সরকারের কর্তা ব্যাক্তিদের প্ররোচণায় সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক জননেতা শামসুজ্জামান দুদু‘র বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। শিঘ্রই গণআন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দেয়া হবে।মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জেলা কৃষকদলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।জেলা কৃষকদলের আহবায়ক নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম, এ্যাড. গোলাম সারওয়ার ভূইয়া খোকন, জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মঞ্জু ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বক্তব্য রাখেন, বিএনপি নেতা আরমান উদ্দিন পলাশ, শাহনাজ চৌধুরী, সেলিম পারভেজ, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ ও জসিম উদ্দিন প্রমুখ।
পরে কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক শামসুজ্জামান দুদু‘র বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শহরের ফুলবাড়িয়া এলাকায় মানব বন্ধন করে নেতাকর্মীরা।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























