কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সৎ ও সাহসী পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর কুষ্টিয়ায় এক বছর পূর্তি ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রবিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, গত এক বছরে জেলা পুলিশের যে সফলতা এরজন্য আমি প্রথমে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে আমাদের শক্তি ও সাহস জুগিয়েছেন। কোন কোন ক্ষেত্রে আমাদের চেয়েও কঠোর অবস্থানে আছেন তিনি। তাঁর সাফকথা কোন অপরাধীর ছাড় নেই। এরপর তিনি জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলামসহ সাংবাদিকদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, ঈদের মধ্যে যেমন রাস্তা-ঘাটে সাউন্ডবক্স বাজতে দেওয়া হয়নি একইভবে পুজা মন্ডপের বাইরে সাউন্ড বক্স বাজবে না। আমি ইতোমধ্যে পুজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সাথে বৈঠক করেছি। তাদের সাফ জানিয়ে দিয়েছি, মদ্যপ অবস্থায় পূজা মন্ডপে কাউকে পেলে তাকে আটক করা হবে। সেই সাথে রাস্তা বন্ধ করে তোরণ নির্মাণ করা যাবে না। পুজা উপলক্ষে কোন র্যাফেল ড্র, জুয়া চলবে না। রাত ১০টায় সকল প্রকার সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। সবশেষে সফল পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, নুরানী ফেরদৌস দিশা, মডেল থানার ওসি নাসির উদ্দিন।
পুলিশ সুপারের বর্ষপূর্তিকে স্বাগত জানিয়ে সকল সাংবাদিকের মধ্যে ৭ জন সাংবাদিক নেতা বক্তব্য রাখেন। এরা হলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ সভাপতি জামিল হাসান খান খোকন, প্রেসক্লাব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস, সদস্য দুলাল, শিপলু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস। সবশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব। সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, পুলিশ সুপার সম্পর্কে যে ৭ জন সাংবাদিক বক্তব্য রাখলেন তারা কেউ এক মিডিয়ায় কর্মরত নয়। আবার এক প্লাটফর্মেও নেই। অথচ পুলিশ সুপারের গত এক বছরের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে সবার বক্তব্যের ভাষা, সুর ও ছন্দ, তথ্য-উপাত্ত এক ও অভিন্ন। এ থেকে প্রমাণ হয় ‘মিডিয়া যার যার এসপি সবার’। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি জামিল হাসান খান, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, তথ্য ও গবেষণা সম্পাদক ইরান হাসান পাপ্পু, কে এম শাহীন রেজা, হাফিজুর রহমান জীবন, চাঁদ আলী, আলেক চাঁদসহ কেপিসি’র প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কে এম শাহীন রেজা,
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























