অবাধে লুটপাট করে সরকার দেশকে শশ্মানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের মানববন্ধনে একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ঢাকার ক্যাসিনোগুলো চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ধরা পড়ে এখন তারা অন্যের দোষ ধরছে। গত কয়েকদিনে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী নেতারা প্রমাণ করেছে তারা দেশের সম্পদ লুট করে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতিকে প্রতিবাদহীন রাখতে সরকার, বিরোধী নেতাকমীদের জেলে পুরে রাখছে। বলেন, সরকারের ভয়ে বিচারপতিরাও স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছেন না।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























