ক্ষমতাসীন দলের সবাই যে সীমাহীন দুর্নীতি করছে ছাত্রলীগের দুই নেতাকে সরিয়ে দেয়ার মধ্য দিয়ে তা প্রমাণ হলো বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে সরকার। এদিকে, বিএনপির রাজনীতি সরকার আদালতের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ দলটির নেতাদের।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলটির মহাসচিবের অভিযোগ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে সরকার।

বিএনপির মহাসচিবের বক্তব্যে ওঠে আসে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে পদ থেকে সরিয়ে দেয়ার প্রসঙ্গও। এ বিষয়ে মির্জা ফখরুলের দাবি, এটি সীমাহীন দুর্নীতির একটি নজির মাত্র। এসময় ছাত্রদলের কাউন্সিলে আদালতের স্থগিতাদেশ বিষয়ে বিএনপি নেতারা বলেন, বিচার বিভাগকে প্রভাবিত করে এমন আদেশ দিতে বাধ্য করা হয়েছে। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে ছাত্রলীগ নেতা শোভন-রাব্বানীর বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করে বিচার দাবি করেন বিএনপি নেতারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে