মহাসড়কে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে ডিজিটাল ও আধুনিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রকল্পের অর্থ যেন সঠিক ও যথাযথভাবে ব্যয় হয়, সেদিকে নজর দেয়ারও নির্দেশ দেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি ভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদ- একনেকের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় ৬ হাজার ৩২৬ কোটি ২৩ লাখ টাকার ১০ টি প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা।

পরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, গত জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত মূল্যস্ফিতি ৫ দশমিক ছয় দুই থেকে কমে ৫ দশমিক চার নয় শতাংশে ঠেকেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে