ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় মধ্যে টিচিং এবং লার্নিং মোবিলিটি বিষয়ক চারদিনব্যাপি প্রোগ্রাম বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে আজ শুরু হয়েছে।

প্রোগ্রামে অংশ নিতে তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় চার সদস্যের প্রতিনিধিদল আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন এবং বিকাল ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সঙ্গে ভিসি অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার সেল-এর প্রধান ড. শাহাদৎ হোসেন আজাদ, সেল-এর সদস্য ড. মোঃ হুমায়ুন কবির ও ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং সদস্য-সচিব এস. এম. সাদৎ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন ড. শোয়াইব তুরান, ড. বুরাক কেসকিন, ড. ইফেহান উলাস এবং সারকান কোলদাস।উপহারসামগ্রী প্রদান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানো হয়।

প্রতিনিধিদল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে