চামড়ার বাজারে অস্থিরতায় নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপিকে জড়িয়ে কথা বলছে সরকার। এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের সুবিধাবাদি সিন্ডিকেট এই কারসাজি করছে।
সোমবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবর্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান নয়, আওয়ামী লীগের লোকজনই জড়িত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফর বিষয়ে তিনি বলেন, ভারতের কাছ থেকে কিছুই অর্জন করতে পারেনি সরকার। তাই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিএনপি আশাবাদি নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























