বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে বরগুনা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান এ নির্দেশ দেন।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় মিন্নির আইনজীবীরা। এর আগে জেলা হাকিম আদালতেও মিন্নির জামিনের আবেদন নাকচ হয়। ২৬ জুন রিফাত শরীফকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ১২ জনকে আসামি করে মামলা করেন রিফাতের বাবা। তাতে প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে।
১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকেও এই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























