বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও হাসপাতালে নিয়ে চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছে আদালত।সোমবার (২২ জুলাই) দুপুরে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন।

সকালে মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও চিকিৎসার জন্য আবেদন করেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। এর আগে, রোববার একই আদালতে মিন্নীর জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।এর আগে ১৬৪ ধারায় দেয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের আজ বেলা ১১টার দিকে আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় আইনজীবী মিন্নি অসুস্থ বলেও দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানোর আবেদন করেন। দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত।

১৬ জুলাই সকালে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে যায় পুলিশ।দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাতে মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে