কয়লা গায়েবের ঘটনায় বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ৭ ব্যবস্থাপনা পরিচালকসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দিনাজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। কয়লা গায়েবের ঘটনায় গত বছরের ২৪ জুলাই পার্বতীপুর মডেল থানায় মামলা করে কর্তৃপক্ষ। দায়িত্ব পায় দুদক। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছিলো। তবে পাঁচ জনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়ার সুপারিশ রয়েছে অভিযোগপত্রে।

তদন্তে নতুন ৯ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত এক লাখ ৪৩ হাজার ৭শ ২৭ মেট্রিক টন কয়লা আত্মসাত করেছেন। যার মূল্য প্রায় দুইশ ৪৩ কোটি টাকা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে