খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৮ জুলাই বরিশালে, ২০ জুলাই চট্টগ্রামে এবং ২৫ জুলাই খুলনা বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার ও নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে বিভাগীয় শহরে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। বরিশালে, চট্টগ্রাম ও খুলনা ছাড়াও রাজশাহীতে ২৮, ২৯ ও ৩০ জুলাইয়ের যেকোনো দিন সমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও সমাবেশের তারিখ এক সপ্তাহের মধ্যে জানানো হবে। সাম্প্রতিক নারী ও শিশু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনিয়ে সেমিনার আয়োজন ও কর্মসূচি দেয়ার কথাও জানান মির্জা ফখরুল।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে