ঢাকা, ০৮ জুলাইঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১৪ হতে ১৯ জুলাই অথবা তাঁর বিদেশ যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

গতকাল রোবরাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে