চার দফা দাবি আদায়ে আমরণ অনশন করছেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচিতে বসেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শূন্য ঘোষিত ১৯টি পদ ও এসব পদের নেতাদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ, বিতর্কিতদের অব্যাহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছেন পদবঞ্চিতরা।
শুরু থেকেই দাবিগুলোর ব্যাপারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উদাসীনতা দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তাই বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছেন জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























