নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চড়াও হয়েছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। কমিটির সদস্যপদে বয়সসীমা শিথিল ও ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে কার্যালয় সামনে বিক্ষোভ করেন তারা। বুধবারের মধ্যে দাবি পূরণের সময় বেঁধে দিয়েছেন তারা।

ছাত্রদলের কাউন্সিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে দশটার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে ছাত্রদলের একাংশ। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুগত এই অংশ খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেয়।এর দেড় ঘণ্টা পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বহিষ্কৃত নেতাসহ ছাত্রদলের বিক্ষুব্ধ অংশ। তাদের ধাওয়ার মুখে কার্যালয়ের ভেতরে চলে যান কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুগত অংশের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে বন্ধ গেটে লাথি মারেন বিক্ষুব্ধরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে দাবি পূরণে একদিনের সময় দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতারা। বিক্ষোভ শেষ হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে