বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ৫৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সবগুলো কেন্দ্রেই ভোট হয় ইভিএমে। প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭ প্রার্থী।
একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল শূন্য হয় আসনটি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























