নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো, আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল রবিবার বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর আসনের সংসদ সদস্য র্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল ও জাবেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদম আলী, জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শাহনাজ মালেক, প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় র্যালী ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের হাজার হাজার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























