শনিবার (৮ জুন) সন্ধ্যায় নগরীর সিরাজদ্দৌলা রোড দেওয়ানজী পুকুর পাড়স্থ বাসভবনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সংবাদ কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মন্তব্যকালে আরো বলেন, ‘পেট্রোল বোমা নিয়ে যারা কাজ করে তারাই এটা ভাল বলতে পারবেন।পেট্রোল বোমার সাথে বিএনপি ভাল পরিচিত। তারা বিগত সময়ে এদেশে পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়ে শতাধিক মানুষ হত্যা করেছে। হাজার কোটি টাকার দেশের সম্পদ নষ্ট করেছে। এই বিএনপির পেট্রোল বোমা রাজনীতি সম্পর্কে জনসাধারণ জানে।’তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পূর্ব থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন। তাকে সেখানে চিকিৎসা না করানোর বিষয় নিয়ে বিএনপি অনেক কিছু করেছে। এখন বঙ্গবন্ধু মেডিকেলে পেট্রোল বোমাসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি তাদের কোন পরিকল্পনা কিনা সেটাও ভাববার বিষয়। এ ব্যাপারে তদন্ত হওয়ার প্রয়োজন আছে। তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























