দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শুরু হয়েছে। আজ বেলা ৩.০০ ঘটিকার সময় ট্রেনটি দিনাজপুর রেলষ্টেশনে পৌছালে হাজার হাজার জনতা ট্রেনটিকে স্বাগত জানায়।

এর আগে ট্রেনটি বেলা ১.১৫ মিনিটে প গড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ৩.০০ টার সময় দিনাজপুর রেল ষ্টেশনে পৌছালে সেখানে ৩.১৯ মিনিট পর্যন্ত ট্রেনটি যাত্রা বিরতি করে। পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

পঞ্চগড় থেকে ছেড়ে ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর ও বিমানবন্দর থেমে ঢাকা কমলাপুর রেল ষ্টেশনে পৌছাবে। এর মোট দুরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। আর দিনাজপুর থেকে ঢাকার দুরত্ব ৪১০ কিলোমিটার। ট্রেনটির উদ্ভোধনী অনুষ্ঠানে দিনাজপুরে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, রেলের মহা-পরিচালক রফিকুল ইসলাম সহ উর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ। উদ্ভোধনী ট্রেনে দিনাজপুর থেকে ঢাকা মোট ১২টি টিকেট বিক্রি হয়। আর দিনাজপুরের জন্যে মোট বরাদ্দকৃত আসন মোট ২৬৬টি।

রেজাউল করিম রঞ্জু
দিনাজপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে