ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে কর্মরত সহকারী রেজিস্ট্রার উমর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক-পৃথক শোক-বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সহকারী রেজিস্ট্রার উমর আলীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম (জোহা) এবং সমিতির সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান।
সহকারী রেজিস্ট্রার উমর আলী ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত আনুমানিক ২টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ (২৩ মে) বাদ জোহর কুষ্টিয়া পূর্ব মজমপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বর্তমান প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিচুর রহমান, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান প্রমুখ জানাযায় অংশ নেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























