রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন। এছাড়া গত রোববার দুটি তদন্ত কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সই করা এক বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসায় গণপূর্তের মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং অধিদপ্তরের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব বিল বন্ধ রাখতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে