কুমিল্লা প্রতিনিধি ।। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিন উপজেলায় ১২ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত সদর দক্ষিন উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন চৌধুরী জানান, আসন্ন সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ গোলাম সারওয়ার ও জাতীয় পার্টি আব্দুল হাই বাবলু ও মো: কামাল উদ্দিন কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা নাছিমা আক্তার পুতুল ও খন্দকার ফরিদা ইয়াছমিন।
এছাড়া আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।উল্লেখ্য: আগামী ১৮ জুন কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাইফ উদ্দিন রনি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























