সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যা ৬টায় তাকে বহন করা উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানায়।

ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়েন।গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছেড়ে ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসা করান।

গত ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে