কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষে আহত হন ১৫ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার রাত ৮টায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পদ না পাওয়া বা পেয়েও সন্তুষ্ট না হওয়ায় ডাক দেয় সংবাদ সম্মেলনের। ছাত্রলীগের পদ না পাওয়াদের সংবাদ সম্মেলন শুরুর সঙ্গে সঙ্গেই সংগঠনের অন্যপক্ষের এক কর্মী তাদের ব্যানার ছিড়ে ফেলে।
বেধে যায় সংঘর্ষ। এ সময় ডাকসু ও ছাত্রলীগের আগের কমিটির পদধারী নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা হয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























