তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপি।’বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসকাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ১০৯তম জন্মবার্ষিকী উপলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে কেনা-বেচা শুরু হয়। খেলার মৌসুমের শুরুতে যেমন খেলোয়াড় কেনা-বেচা হয়, তেমনি বিএনপি ক্ষমতা দখলের আগে  ক্ষমতার উচ্ছিষ্ট কেনা-বেচা করেছে। কিন্তু আদর্শবিহীন শুধু ক্ষমতার জন্য রাজনীতি টেকসই হয় না। এ কারণে আন্দালিব পার্থ যেমন ২০ দল ছেড়েছেন, তেমনি আরো অনেকেই ২০ দলীয় জোট থেকে চলে যাবেন বলেই মনে হয়।’

ড. হাছান বলেন, ‘বিএনপির প্রধান তারেক রহমান, যিনি লন্ডন থেকে মাঠের কর্মীদের নির্দেশ দেন, তিনি দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত, ২১ আগস্টে গ্রেনেড হামলায় অভিযুক্ত, তার নেতৃত্বে কোনো দল পরিচালিত হবার কথা নয়। তার নেতৃত্বেই বিএনপি আজ সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপি। কারণ এই ধরণের নেতৃত্বে দল কখনো ক্ষমতায় আসে না।’ তথ্যমন্ত্রী এসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদারকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালনা ও প্রাণ উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহম্মেদের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এড. শামসুল হক টুকু এমপি এবং আওয়ামী লীগের প্রচার উপকমিটির যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথি হিসেবে এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আক্তার হোসেন, এড. বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি মোঃ জিন্নাত আলী জিন্নাহ, সহসভাপতি শেখ নওশের আলী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন টয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে