প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের শহর থেকে তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব বলেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলেও সংসদে জানান শেখ হাসিনা।

এসময় সংসদে যোগ দেয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, সংসদে সরকারের কাজ নিয়ে আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি সংসদে যোগ দেয়ায় বিষয়টি আরো কার্যকর হবে বলেও জানান তিনি।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে