দশম জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ কে দলের প্রাথমিকসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদের শপথ নেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। এছাড়া সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে স্থায়ী কমিটির বৈঠকে শোক প্রকাশ করা হয়েছে।

রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,  মওদুদ আহমদ,  জমির উদ্দিন সরকার,  মাহবুবুর রহমান,  মির্জা আব্বাস,  আবদুল মঈন খান,  গয়েশ্বর চন্দ্র রায়,  নজরুল ইসলাম খান,  আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে