দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান।

দুপুরে জাতীয় সংসদ ভবনে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাহিদুর দলীয় স্বার্থে শপথ নিয়েছেন বলে জানালেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। তবে দলের সিদ্ধান্ত অমান্য করলেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির নির্বাচিত নেতা জাহিদুর রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে জাহিদুর সাংবাদিকদের বলেন, দলীয় স্বার্থেই শপথ নিয়েছেন তিনি। এদিকে, দলের সিদ্ধান্ত অমান্য করায় তার উপর ক্ষুব্ধ বিএনপি নেতারা। নেতারা বলছেন, দলের স্বার্থবিরোধী কাজের মূল্য দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে দল শপথ না নিলে, জাহিদুর রহমানের পথ অনুসরন করে আরো দু একজন নির্বাচিত সদস্য শপথ নিতে পারেন বলেও রয়েছে গুঞ্জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে