শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। ইস্টার সানডে উপলক্ষে দেশটির ৩টি গির্জায় সমবেত ধর্মপ্রাণ খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা ঘটে। নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকারও।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে