দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সহৃদয় আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। সেই জনগণ যেনো কখনও কোনোভাবে বঞ্চিত না হয়, সেদিকে সজাগ থাকা দলের সকলের দায়িত্ব। এজন্য দলের নেতা-কর্মীদের আচরণ সদয় হতে হবে, তাদের কল্যাণে আন্তরিক থাকতে হবে।’মন্ত্রী আজ বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে দলের উপজলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।তথ্যমন্ত্রী এসময় গত জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিকভাবে কাজের জন্য ও বর্ধিত সভায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় আগামী দিনের কর্মপরিকল্পনার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন।

তথ্যঃবাসস
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে