আজ পবিত্র শবে বরাত। আজকের দিবাগত রাত ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় রজনী। ভাগ্য রজনী নামেও পরিচিত। মহিমান্বিত এই রাতে পাপ মোচন ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সন্ধ্যার পর থেকেই রাজধানীসহ সারাদেশের মসজিদে জিকির-আসকার ও নফল ইবাদতের মধ্যদিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তারা। তবে এ রাতে অতিরঞ্জিত কিছু না করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আরবি শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতকে ইসলামে ‘লাইলাতুল বরাত বা শবে বরাত’ এর মর্যাদা দেয়া হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, মহান আল্লাহ এই রাতেই বান্দার ভাগ্য নির্ধারণ করেন। এ কারণেই শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়।পবিত্র এই রাতে জীবনের সব পাপ ও ভুল-ভ্রান্তির জন্য সৃস্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন বান্দারা। তাই অন্যসব রাতের চেয়ে আরো বেশি ইবাদতের উদ্দেশ্য মসজিদে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামী পণ্ডিতরা বলেন, শবে বরাতে আল্লাহ মানবজাতির জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন।তবে এ রাতে, আতশবাজি, পটকাবাজির মতো অতিরঞ্জিত কিছু না করার পরামর্শ তাদের।সৃষ্টিকর্তার ক্ষমা ও করুণা লাভের শ্রেষ্ঠ রজনী শবে বরাতে মসজিদ, বাসা-বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে