দলীয় চাপের কারনেই আপাতত শপথ নিচ্ছেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নির্বাচিত সংসদ সদস্য।

দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলে বহিস্কারের ঝুঁকি রয়েছে। রয়েছে সদস্য পদ হারানোর সম্ভাবনাও। তাই দলের সম্মতি ছাড়া শপথ নিতে চান না তারা। বিএনপি নেতারা মনে করছেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ শপথ নেবেন না। সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আগ্রহের কথা জানিয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নির্বাচিতরা। তবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে আসে নেতিবাচক ঘোষণা।নির্বাচিত নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য না করার পরামর্শ দিয়েছেন দলের মহাসচিব।

কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করবেন না নির্বাচতরা, এমনটাই মনে করছেন সিনিয়র নেতারা। এমনকি গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা না বলার নির্দেশনাও রয়েছে। ৩০শে এপ্রিলের মধ্যে শপথ না নিলে নির্বাচনে জয়ীদের আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে সংবিধা্নে।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে