নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকার শপথ গ্রহন করে। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর জেলার মুজিবনগরে বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহন দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে স্মৃতিসৌধে জাতীয় নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত ও কুচকাওয়াজ পরিদর্শনের পর জেলা আওয়ামীলীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।

প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার জনাব মোশাররফ হোসেন এমপির সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমির হোসেন আমু এমপি।প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যুদ্ধ পরিচালনার সকল নির্দেশনা ছিল। সেই নির্দেশনার আলোকে আমরা মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করি। আমি নিজেও ১নং সেক্টরে সাব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করি। মুজিবনগরে আসতে পেরে আমি গর্ব বোধ করছি।

সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু বলেন বঙ্গবন্ধুর দেখানো পথে ১৭ই এপ্রিল গঠিত মন্ত্রীসভার নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার চেষ্টা করছিলেন তখনই তাকে হত্যা করা হল। বঙ্গবন্ধুর মৃত্যুর ১৯৮১ সালে সম্মলনে আমরা সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করি। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ নয়মাসের সশস্ত্র সংগ্রামের ফসল। তিনি আরও বলেন জিয়াউর রহমান স্বাধীনতার চেতনা ধ্বংসের জন্য পরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, মেহেরপুর-০২ আসনের সাংসদ মোঃ শহিদুজ্জামান খোকন প্রমুখ।আরো বক্তব্য রাখেন মেহেরপুর ও পাশ্ববর্তী জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বিভিন্ন আসনের সাংসদসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে