আজ চৈত্র সংক্রান্তি। ১৪২৫ বঙ্গাব্দের শেষ দিন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে থাকছে নানা আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টাস ইউনিটি, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে মেলা, ঘুড়ি উৎসব, রকমারি সব ঘুড়ির প্রদর্শনী, গ্রাম বাংলার জনপ্রিয় লাঠি খেলা। এ ছাড়া থাকছে পুঁথি পাঠ, পুতুলনাট্য, পালাগান, গম্ভীরা ও রায়বেশের মতো লোকসংস্কৃতির নানা আয়োজন।বেলা ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিজু উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্য, ঢাক-ঢোল পরিবেশনা, লোকনৃত্য, সাইদুলের কিচ্ছা এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

পুরান ঢাকাসহ সারাদেশের অনেক ব্যবসায়রা আজ দোকানে হালখাতার আয়োজন করেছেন। সন্ধ্যায় বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চৈত্র সংক্রান্তির নানা আয়োজন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে