৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সোমবার রাত ১০ টার দিকে এ সুতার কারখানায় আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, প্রথমে ঘটনাস্থলে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে গেলে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭ টি ইউনিট সেখানে যায়। অন্ধকারে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় তাদের আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কারখানাটির অ্যাক্রেলিক ডিভিশন থেকে আগুনের শুরু হতে পারে বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

কোনো হতাহত ছাড়াই কারখানার কর্মীরা নিরাপদে বের হতে পেরেছে। ইপিজেড এর সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে