পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদ্রাছাত্রী নুসরাত জাহান রাফিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের আরো জানান, প্রধানমন্ত্রী ওই ছাত্রীর চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিচার হবে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, নুসরাতের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছি। নুসরাতের অবস্থা সম্পর্কে ওনাকে বিস্তারিত জানানো হয়েছে।

পরে তিনি নির্দেশ দিলেন, দগ্ধ ছাত্রীকে চিকিৎসা জন্য সিঙ্গাপুরে কথা বলতে। যদি সিঙ্গাপুর তাকে নিতে রাজি হয় তাহলে দ্রুত সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে যোগাযোগ করা হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে