জাপান ভিত্তিক বিশ্বব্যাপী বৌদ্ধদের সংগঠন তকুরঞ্জি এশিয়ান বুদ্ধিস্ট পিস অ্যাওয়ার্ড -২০১৯ এর ‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

সংগঠনটি সম্প্রতি (০৭ এপ্রিল ২০১৯) জাপানের নাগোয়ায় তকুরঞ্জি টেম্পলে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলরকে এ সম্মাননা পদকে ভূষিত করে। প্রতিবছর গৌতম বুদ্ধের জন্মোৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা বিশ্বের নানা প্রান্ত থেকে স্কলাররা যোগ দেন।মানবাধিকার, ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং দরিদ্র ও সুবিধাবি ত নারীর উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিবছর একজন স্কলারকে ‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক দেয়া হয়। এবার এ পদকটি পেলেন নোবিপ্রবি’র মাননীয় ভাইস চ্যান্সেলর।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ পদকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের প্রতি উৎসর্গ করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে