গণমাধ্যমের কারণে বিএনপির অস্তিত্ব টিকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার থানা আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হানিফ দাবি করেন, গণমাধ্যম বিএনপির খবর না দিলে তাদের খুঁজেই পাওয়া যেত না। খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা নিয়ে বিএনপি নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

ভুল রাজনীতির পথ ছেড়ে সংসদে যোগ দিতে বিএনপির নির্বাচিতদের আহ্বান জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে