দলের সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে জানালেন গণফোরাম নেতা মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে সংসদ কার্যালয়ে শপথ নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। মোকাব্বির খান জানান, শপথের বিষয়ে দলীয় প্রধান ড. কামাল হোসেনের অনুমতি ছিল।

বেলা সোয়া ১২টার দিকে গণফোরাম নেতা মোকাব্বির খানকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিগত সংসদ নির্বাচনে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসনে নির্বাচিত হন মোকাব্বির।এদিকে টেলিফোনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, মোকাব্বির খান দলের অনুমতি নেননি। তার বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন। গত ৭ মার্চ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন গণফোরাম নেতা সুলতান মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে