ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে “তৃতীয় বিভাগ সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন: বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্হার উপর একটি সমীক্ষা” শীর্ষক পিএইচডি সেমিনার মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

লোক প্রশাসক বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মুনসী মোর্ত্তজা আলী। বিভাগের সভাপতি ড. মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নাসিম বানু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক মোঃ মামুন, ড. কাজী মোস্তফা আরিফ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক মোঃ গিয়াস উদ্দীন, সহযোগী অধ্যাপক ড. মোঃ লুতফর রহমান, ড. মোঃ ফকরুল ইসলাম।

প্রিতম মজুমদার
ইবি  নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে