গণফোরাম নেতা মোকাব্বির খান শপথ নিচ্ছেন আজ। একদশ সংসদ নির্বাচনে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসনে নির্বাচিত হয়েছেন তিনি। আজ বেলা ১২টায় সংসদ ভবনে শপথ অনুষ্ঠিত হবে।

গণফোরামের প্যাডে চিঠি পাঠিয়ে মোকাব্বিরের অনুরোধে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। চিঠিতে মোকাব্বির বলেছেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি শপথ নিচ্ছেন। তবে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

এর আগে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ৭ মার্চ শপথ নেন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর। পরে তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে