কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ড ভ্যান পুড়ানোর মামলার অন্যতম আসামী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ চার্জশীটভুক্ত ২৬ জন আসামিদের মধ্যে আদালতে হাজির না হওয়া আসামিদের মালক্রোকের আদেশ জারির নির্ধারিত দিন ধার্য ছিল আজ।

এই মামলায় শুনানীকালে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানীর দিন আগামী ১৫ মে ধার্য করেন।কুমিল্লার জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর এ আদেশ দেন। খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেয়া জামিনে আছেন।উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারী সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন।

পরবর্তীতে এজাহার ও এজাহার বহিঃর্ভূত আরও কয়েকজনের মধ্যে মোট ২৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করা হয়।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে