চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭ উপজেলায় ভোট চলছে। ভোটগ্রহণ হবে বিকাল চারটা পর্যন্ত। শুরুতে ভোটার কম থাকলেও প্রার্থীদের আশা, বেলা বাড়লে উপস্থিতি বাড়বে।
এখন পর্যন্ত কোথাও বড় ধরণের কোন অনিয়মের খবর পাওয়া যায় নি। অন্যান্য ধাপের মতো এবারও অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে ইসি। এছাড়া ৪৮ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় ৪৭ উপজেলায় মাঠে আছে ৩ থেকে ৪ প্লাটুন করে বিজিবি। উপকূলীয় এলাকায় কাজ করছে কোস্টগার্ড। পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক লাখ ২৫ হাজার সদস্যের সঙ্গে মাঠে আছেন আড়াইশো ম্যাজিস্ট্রেট।
১০৭ উপজেলার মধ্যে ইভিএমে ভোট হচ্ছে ৬টিতে। ভোট দেবেন ২২ জেলার মোট ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার ভোটার। মোট ভোটকেন্দ্র ৮ হাজার দুইশো ৯২টি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























