মহান স্বাধীনতা দিবসে, সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর ৬টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এসময় তারা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেয়ার আনুষ্ঠানিকতা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ

























