স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাত দিনব্যাপি সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনী আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এসময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সমরাস্ত্র সম্পর্কে অবহিত করা হয়।

দেশের কল্যাণে কাজ করতে এবং দেশকে অপশক্তিমুক্ত রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ছবিঃ ইউএনবি
নিউজ ডেস্ক।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে