তৃতীয় ধাপের নির্বাচনে ১১৭ উপজেলায় ভোট হয়েছে। ৫১ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ৩৬ উপজেলায়। একটিতে জয় পেয়েছে জাতীয় পার্টি। অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করা হয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। এছাড়া, ফল স্থগিত রয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর ও চট্টগ্রামের চন্দনাইশে।

তৃতীয় ধাপের নির্বাচনে রংপুরের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। মাদারীপুরে ভোট হয়েছে কেবল রাজৈর উপজেলায়-জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। নড়াইলের তিন উপজেলার দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। শরীয়তপুরের গোসাইরহাটে জয়ী স্বতন্ত্র প্রার্থী। মানিকগঞ্জের তিন উপজেলার দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও একটিতে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী। চাঁদপুরের ৪ উপজেলার সবকটিতেই জয়ী নৌকার প্রার্থী। ঝালকাঠির তিন উপজেলাতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। মেহেরপুরের গাংনীতে জয় নৌকার।

সাতক্ষীরার ৭ উপজেলার মধ্যে ৫টিতে আওয়ামী লীগ ও দুটিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী। কক্সবাজারের ৪ উপজেলার সবকটিতেই জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। চট্টগ্রামের ৪ উপজেলার মধ্যে একটি ফল স্থগিত হয়, বাকি তিনটিতেই জয়ী আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলাতেই জয় পেয়েছেন নৌকার প্রার্থী।লক্ষ্মীপুরের ৫ উপজেলার দুটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রাথী জয়ী হয়েছেন। নরসিংদীতে ভোট হয়েছে ৪ উপজেলায়, তিনটিতে জয়ী নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থী। বরিশালের তিন উপজেলার দুটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও একটি স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। গোপালগঞ্জের ৫ উপজেলার সবকটিতে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী।

মাগুরার ৪ উপজেলার তিনটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রাথী। একটিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। একই ফলাফল চুয়াডাঙ্গার ৪ উপজেলারও। কুষ্টিয়ার ৫ উপজেলার সবকটিতেই জয়ী নৌকা। শেরপুরের তিন উপজেলায় দুটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন।রাজবাড়ীতে ভোট হয় তিন উপজেলায়, দুটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী। একই ফলাফল গাজীপুর ও ঝিনাদহেও। কিশোরগঞ্জে ভোট হয় ১২ উপজেলায়, ৬টিতে জয়ী আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে জাতীয় পার্টি জয় পেয়েছেন।

এই ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২৬ উপজেলায়। এ ছাড়া সব পদে একক প্রার্থী থাকায় ভোটই হয়নি ৬ উপজেলায়।

সুত্রঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে