টইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৪ মার্চ,২০১৯  ইউল্যাব অডিটোরিয়ামে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মিস শামীম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে উদ্বোধনী বক্তব্য দেন ইউল্যাবের উপউপাচার্য অধ্যাপক . সামসাদ মর্তূজা, বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক .  রফিকুল ইসলাম। জাতীয় অধ্যাপক .  রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের প্রথম দিকের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মিস শামীম চৌধুরী  মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিদেশী সংবাদ সংস্থার প্রতিবেদক হিসাবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশেষ করে স্বাধীনতার যুদ্ধে নারীর অবদানের কথা তিনি উল্লেখ করেন।

সেসময়ে যারা বিদেশে প্রতিবাদ ও সচেতনতা সংগঠিত করে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তাদের অবদানের কথাও গুরুত্বের সাথে উল্লেখ করেন।

ইউল্যাব
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে