ভোলা প্রতিনিধিঃ বানিজ্যমন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, চাদাবাজি, অর্থের বিনিময়ে মনোনয়ান এবং এতিমের টাকা লুট করে বিএনপি এখন বিলিন পথে।
তিনি আজ দুপুরে ভোলা সরকারি স্কুল খেলার মাঠে ভেলুমিয়া এবং ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।তিনি আরো বলেন ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ শেষ হলে ভেলুমিয়া এবং ভেদুরিয়া ইউনিয়ন হবে পর্যটন কেন্দ্র।
এসময় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
ফয়সল বিন ইসলাম নয়ন
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














