শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির উপর পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছে।

সকাল থেকে স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। তবে, দুপুর ১২টার দিকে তা স্থগিত করা হয় বলে জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর। স্প্যানটি শুক্রবার সকালে বসানো হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনষ্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেয়া হয় ।এদিকে মঙ্গলবার থেকে শুরু হয় পদ্মা সেতুর স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত মূল সেতুর কাজের ৭২ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান। মোট ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যানের সমন্বয়ে তৈরি হবে পদ্মা সেতু।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে