একমাসের ব্যবধানে আজ বসছে পদ্মাসেতুর নবম স্প্যান। বুধবার সকালে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে জাজিরা প্রান্তে নেয়া হয় স্প্যানটি। ৩৪ ও ৩৫ নম্বর পিলারে এই স্প্যানটি বসানোর কথা রয়েছে। এটি বসানো হলে সেতুর সাড়ে ১৩শ’ মিটার দৃশ্যমান হবে। এদিকে, ৩৩ নম্বর পিলারও প্রস্তুত করা হয়েছে। এমাসেই ৩৩ ও ৩৪ নম্বর পিলারে আরো একটি স্প্যান বসানো হতে পারে।

দ্রুতগতিতে এগিয়ে চলেছে স্বপ্নের পদ্মাসেতু প্রকল্পের কাজ। সেই স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ অগ্রগতি হচ্ছে বৃহস্পতিবার। সব ঠিক থাকলে ৩৪ ও ৩৫ নম্বর পিলারে বসানো হবে নবম স্প্যান। এরই মধ্যে, মাওয়া কুমারভোগ কস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে জাজিরায় নিয়ে গেছে ক্রেন ‘তিয়ান ই’।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধুসর রঙের এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ১৩৫০ মিটার অবকাঠামো। এদিকে, ৩৩ নম্বর পিলারও প্রস্তুত করা হয়েছে। এমাসেই ৩৩ ও ৩৪ নম্বর পিলারে আরো একটি স্প্যান বসানো হতে পারে।এছাড়া, ১৫ নম্বর পিলারের কাজ শেষ হয়েছে। ৯, ২৫ ও ২৮ নম্বর পিলারে চলছে ক্যাপের কাজ। আর ১২ নম্বর পিলারের পাইলের কংক্রিট শেষ পর্যায়ে। ২০, ২১, ২২, ২৩ এবং ২৪ নম্বর পিলারের কলামের কাজ চলছে। স্ক্রিন গ্রাউটিং পদ্ধতিতে পাইলিং হবে ৩১ ও ৩২ নম্বর পিলারে। এই পদ্ধতিতে যেসব পিলারের পাইলিং হবে তার ১৯টি এরইমধ্যে শেষ হয়েছে। আর পুরোপুরি শেষ হয়েছে ২১টি পিলারের কাজ।

অন্যদিকে, তিন সপ্তাহ ধরে হ্যামার মেরামত শেষে ৬ নম্বর পিলারে পাইলিংয়ের কাজ আবারো শুরু হয়েছে। এছাড়া কাজের গতি বাড়াতে ১৯০০ কিলোজুল ক্ষমতার হ্যামারের একটি যন্ত্রাংশ জার্মানি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।নদীতে ২৬২টি পাইলের মধ্যে ২০৯টি সম্পন্ন হয়েছে। আর বাকি আছে ৫৩টি। মোট ২৯৪টি পাইলের মধ্যে সম্পন্ন হয়েছে ২৪১টি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

সুত্রঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে