দেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের গণঅনশনে এ দাবি করেন মহাসচিব। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই অস্ত্রের ভয় দেখিয়ে আর মিথ্যা মামলা দিয়ে ক্ষমতা দখল করেছে। দ্রুত খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














